ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে সন্ত্রাস, দুর্নীতির। তাদের দোসর হচ্ছে যুদ্ধাপরাধী জামায়াত। হাইকোর্ট তাদের নির্বাচন নিষিদ্ধ করেছে, তাদেরব ব্যাথায় ব্যথিত হয়ে খালেদা জিয়া নির্বাচন বর্জন করেছেন। কেবল বর্জন না, নির্বাচনে বাধা দেয়ার চেষআ করেছেন। শত বাধা অতিক্রম করেও ৫ জানুয়ারি ভোট হয়েছে। কিন্তু নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি নেতা যে ভুল করেছেন, তার খেসারত তাকেই দিতে হবে।’
সোমবার সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এই নির্বাচন অত্যন্ত কঠিন ছিল। সাতক্ষীরায় জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসীরা জীবন অতীষ্ট করে তুলেছিল। হত্যা, লুট, ঘরবাড়ি পুড়িয়েছে তারা, রাস্তা কেটেছে তারা। সাধারণ শান্তিপূর্ন মানুষের জন্য জীবন যাপন করা কঠিন হয়ে পড়েছিল। আমার সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করতে ব্যাপক ব্যবস্থা নিয়েছিলাম। যার জন্য শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে। সব বাধা উপেক্ষা করে আপানারা নির্বিাচনে অংশ নিয়েছেন।’
হাসিনা বলেন, ‘সাতক্ষীরায় একের পর এক আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে।প্রতিটি উপজেলায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীদের নেতা-কর্মীদের হত্যা করেছে, বাড়িঘর পুড়িয়েছে, লুট করেছে। যারা এসবের সঙ্গে জড়িত, গাছ কেটেছে, রাস্তা কেটেছে, তাদের একজনও রেহাই পাবে না।’




