মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......চট্টগ্রামে দগ্ধ লেগুনাচালকের মৃত্যু

চট্টগ্রামে দগ্ধ লেগুনাচালকের মৃত্যু

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রামে অবরোধ-সমর্থকদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ লেগুনাচালক মো. মিতুল (২২) গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিত্সাধীন অবস্থায় গতকাল রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত মিতুল ভোলার দৌলতখান এলাকার মোহাম্মদ হান্নানের ছেলে। তিনি চট্টগ্রামের শেরশাহ বাংলা বাজার এলাকায় থাকতেন।

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ চলাকালে ৬ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম নগরের টেকনিক্যাল মোড়ে মিতুলের লেগুনা লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে অবরোধকারীরা। এতে মিতুলের শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ