বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সংবিধান অনুযায়ী বেগম খালেদা জিয়া আর বিরোধীদলীয় নেতা নন : সৈয়দ আশরাফ

সংবিধান অনুযায়ী বেগম খালেদা জিয়া আর বিরোধীদলীয় নেতা নন : সৈয়দ আশরাফ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংবিধান অনুযায়ী বেগম খালেদা জিয়া আর বিরোধীদলীয় নেতা নন। তিনি এখন সাবেক বিরোধীদলীয় নেতা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এ সরকার ৫ বছরের জন্য থাকবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে সংসদ ভেঙ্গে দিতে পারেন। এটা তার উপর নির্ভর করছে। শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে যাবেন এবং সরকার গঠন করার জন্য অনুমতি চাইবেন।

আশরাফ বলেন, তবে এ সরকারে কতজন মন্ত্রী হবে এটা এখনো ঠিক হয়নি। কে কে মন্ত্রী হবেন এটাও এখনো ঠিক হয়নি। এ সরকার কেমন হবে, এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হবে। তখন জানতে পারবেন এর নাম কী হবে।

আরও পড়ুন

সর্বশেষ