স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
শ্রীলঙ্কান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ভাগ্য নির্ধারিত হবে আগামীকাল বৃহস্পতিবার। দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসি সভায় শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইসিসির এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও নির্বাহী প্রধান নিজাম উদ্দিন চৌধুরী সুজন। আইসিসির সভায় যোগ দিতে বুধবার সকালেই তারা ঢাকা ত্যাগ করেন। দুবাইয়ে অনুষ্ঠিতব্য আইসিসির একদিনের সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিসিবি। শ্রীলঙ্কা সিরিজ প্রসঙ্গে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন আমরা আশা করছি আগামীকাল (বৃহস্পতিবার) শ্রীলঙ্কা সিরিজের বিষয় চূড়ান্ত হবে। আমাদের বিশ্বাস ২৪ জানুয়ারিতেই শ্রীলঙ্কান ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছাবে।
এছাড়া তিনি বলেন,এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা সিরিজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। শ্রীলঙ্কা সিরিজ হবে না এটা আমরা বিশ্বাস করি না। আমাদের বিশ্বাস শ্রীলঙ্কা সিরিজ হবেই। শ্রীলঙ্কা সিরিজের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তাদের পরিদর্শক দল ২০ জানুয়ারিতে ঢাকায় আসার কথা রয়েছে।
উল্লেখ্য, শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট, দুই টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২৭ জানুয়ারি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়েই শুরু হবে শ্রীলঙ্কা সিরিজ। তার আগে ২৮ জানুয়ারিতেই শ্রীলঙ্কান ক্রিকেট দলের ঢাকায় পৌঁছার কথা রয়েছে।




