বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদসারা বিশ্বইরাকে বিপণিবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৫০

ইরাকে বিপণিবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৫০

ইরাকের একটি বিপণিবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে সরকারি কোনো ঘোষণা আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়েছে, ইরাকের আল-কুত এলাকার একটি সুপারমার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাতভর কুতের একটি পাঁচ তলা ভবনে আগুন লেগেছে, যেখানে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পূর্ব ইরাকের কুত শহরের একটি শপিংমলে ভয়াবহ আগুনের ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে গভর্নর জানিয়েছেন, তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। গভর্নরের উদ্ধৃতি দিয়ে আইএনএ জানিয়েছে, আমরা ভবন এবং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

উল্লেখ্য, ইরাকে অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা আগেও ঘটেছে। তবে সেসময় নিরাপত্তা ব্যবস্থা ও ভবন নির্মাণের ত্রুটিকে দায়ী করা হয়েছে। এ ঘটনার পর ফের দেশটির বিপণি ও জনসমাগমস্থলে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন সামনে এসেছে।

আরও পড়ুন

সর্বশেষ