ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ যুব মহিলা লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌনে ১২টার দিকে বিএনপিপন্থী আইনজীবীদের একটি মিছিল সরকারবিরোধী স্লোগান দিতে দিতে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এসে উপস্থিত হন। এ সময় সেখানে বাংলাদেশ যুব মহিলা লীগের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষ একে অপরের প্রতি ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করতে শুরু করে। সংঘর্ষ এখনো চলছে।




