মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......থার্টি ফার্স্ট নাইটে সকল ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে চলতে নগরবাসীর প্রতি আহ্বান

থার্টি ফার্স্ট নাইটে সকল ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে চলতে নগরবাসীর প্রতি আহ্বান

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

থার্টি ফার্স্ট নাইটে সকল ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে চলতে নগরবাসীকে আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ইংরেজি নববর্ষের উদযাপন প্রাক্কালে ৩১ ডিসেম্বর রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নগরবাসী স্বতঃস্ফুর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করবে। এই ক্ষণকে নিরাপদ ও আনন্দময় করতে নগরবাসীকে ডিএমপির নির্দেশনা প্রদান করে তা মেনে চলতে অনুরোধ জানাচ্ছি।

বেনজির আহমেদ বলেন, পূর্ববর্তী বৎসরগুলো পর্যবেক্ষণে দেখা গেছে- এ আনন্দ উৎসব উদযাপনের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যবিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়ে থাকেন। কিছু সংখ্যক ব্যক্তি আনন্দের আতিশয্যে পটকাবাজি, আতশবাজি, অশোভন আচরণ, বেপরোয়া গাড়ি ও মোটর সাইকেল চালানোর মাধ্যমে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব ঘটায়। প্রকাশ্যে অভদ্রোজনোচিত আচরণ করে থাকেন। এ সকল নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকান্ড একদিকে যেমন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। অন্যদিকে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা সৃষ্টি করে থাকে।

তিনি বলেন, ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাতে রাজধানীতে পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি ও মোটর সাইকেল চালনাসহ যে কোন ধরণের অশোভন আচরণ এবং বেআইনী কার্যকলাপ হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা জানাচ্ছি।

তিনি আরো বলেন, ইংরেজি নববর্ষ উদযাপনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও যে কোন ধরণের আশঙ্কা প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত বদ্ধপরিকর। এছাড়াও ঢাকা মহানগরীতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে উল্লেখিত নির্দেশনাগুলো মেনে চলতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হলো।

ডিএমপির নির্দেশনাগুলো হল: ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার স্থিতিশীলতার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার কিংবা রাস্তায় কোন ধরণের জমায়েত বা সমাবেশ করা যাবে না। উন্মুক্ত স্থানে কোন ধরণের অনুষ্ঠান করা যাবেনা। ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত সম্মানিত নাগরিকদের রাত ৮টার পূর্বে নিজ নিজ বাসস্থানে প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো। এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে সম্মানিত নাগরিকবৃন্দকে কর্তব্যরত পুলিশ সদস্যদের পরিচয়পত্র প্রদর্শন করতে অনুরোধ করা হলো। একই সময়ে সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় যারা বসবাস করেন না তাদেরকে ওই এলাকায় যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে। রাত ৮টার পর হাতিরঝিল এলাকায় কেউ প্রবেশ করবেন না। যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সম্মানিত নাগরিকবৃন্দকে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাহায্য গ্রহণের পরামর্শ দেয়া হলো। কর্তব্যরত পুলিশ সদস্যদের সহায়তা করার জন্য সম্মানিত নাগরিকদের অনুরোধ করা যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ