মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাধা-বিড়ম্বনা উপেক্ষা করে শিবিরের ২ লাখ নেতাকর্মী ঢাকায়

বাধা-বিড়ম্বনা উপেক্ষা করে শিবিরের ২ লাখ নেতাকর্মী ঢাকায়

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

আইনশৃঙ্খলা বাহিনী আর স্থানীয় আওয়ামী লীগের মাঠ প্রতিরোধকে ফাঁকি দিয়ে বাধা আর বিড়ম্বনা উপেক্ষা করে শিবিরের অন্তত ২ লাখ নেতাকর্মী সারাদেশ থেকে ঢাকায় এসে পৌঁছেছে বলে দাবি করেছে। সারাদেশ থেকে গত দুই দিনে ভেঙে ভেঙে এরা ঢাকায় এসেছে বলে জানা যায়। এ হিসাব শুক্রবার রাত পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অন্তত ২ লাখ নেতাকর্মী রাজধানীর বিভিন্ন স্পটে গোপন আশ্রয় নিয়েছে। সেই সাথে ২৯ তারিখের জন্য প্রস্তুতিও সেরে নিচ্ছেন তারা। আর যারা রাজধানী ঢাকায় অনেকটা নতুন, তাদেরকে চিনিয়ে দেয়া হচ্ছে পথঘাট।

প্রত্যন্ত অঞ্চল থেকেই এসেছেন এসব নেতাকর্মীরা। শিবিরের একটি সূত্র দাবি করেছে, রাজধানীতে শুধু ৫ লাখ শিবিরকর্মীই টার্গেট রয়েছে। তাছাড়া ১৮ দলের অন্যান্য দলের নেতাকর্মীরাতো রয়েছেনই। শেষ পর্যন্ত যেভাবেই হোক এ মার্চ ফর ডেমোক্রেসি সফল করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

আরও পড়ুন

সর্বশেষ