মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়সরকারের ব্যাখ্যার অপেক্ষায় যুক্তরাষ্ট্র: মজিনা

সরকারের ব্যাখ্যার অপেক্ষায় যুক্তরাষ্ট্র: মজিনা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে বৈঠকে এ কথা জানিয়েছেন।বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপ কালে এ তথ্য জানান।

বৈঠক সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, তিনি মজিনাকে আশ্বস্ত করেছেন, বাংলাদেশে যা কিছু ঘটছে- সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি মজীনাকে বলেছেন, জামায়াত-শিবির বাংলাদেশে যে কর্মকান্ড করছে- সেজন্য দলটিকে ‘সন্ত্রাসী দল’ হিসেবে ঘোষণা করা উচিৎ। এ ব্যাপারে মজিনার প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বলেন,  তিনি এতে দ্বিমত পোষণ করেননি। নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত কী বলেছেন জানতে চাইলে মুহিত বলেন, মজিনা তাকে বলেছেন- অর্ধেক আসনে নির্বাচন নেই।

আরও পড়ুন

সর্বশেষ