মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়জাতীয় সঙ্গীতেও বিশ্ব রেকর্ড গড়লো বাংলাদেশ

জাতীয় সঙ্গীতেও বিশ্ব রেকর্ড গড়লো বাংলাদেশ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

লাখো কণ্ঠে ধ্বনিত হলো ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ সোমবার বিকেল ৪টা ৩১ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত ‘বিজয় ২০১৩’ এর মঞ্চে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ছাড়াও দেশের সাধারণ মানুষ। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিকেল ৪টা ৩১ মিনিট। ঠিক এই দিন এই সময়টা থেকেই বাঙালি জাতি গলা ছেড়ে গাওয়ার অধিকার অর্জন করে ‘আমার সোনার বাংলা, আমি তোমাই ভালো বাসি’। কারণ এময়টায় বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছিল পাক বাহিনী।

সেই বিজয়ের দিনটি স্মরণে ২০১৩ সালের ১৬ই ডিসেম্বরে সেই একই সময়ে একই স্থানে বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে গলা মিলিয়ে গাইছে প্রিয় গান ‘আমার সোনার বাংলা…।

মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তম শপথ বাক্যেপাঠ করান। একে খন্দকার বলেন, ‘সেই ক্ষণে জাতীয়ভাবে আমাদের প্রাণের জাতীয় সংগীতকে কোটি কণ্ঠে পরিবেশনাই আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য।’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এ গানটিই একাত্তরের রণাঙ্গনে বাঙালি জাতিকে প্রেরণা যুগিয়েছিলো, যা পরে বাংলাদেশের জাতীয় সংগীত হিসাবে গ্রহণ করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের আগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা পরিবেশন করেন একাত্তরে মুক্তিকামী মানুষকে শক্তি যোগানো বিভিন্ন গান। পরে তারাও সমবেত কণ্ঠের জাতীয় সংগীতে অংশ নেন।

আরও পড়ুন

সর্বশেষ