ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
অসুস্থ হয়ে পড়ায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগার থেকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহবাগের শিশুপার্কের সামনে বাসে পেট্রোল দিয়ে আগুন লাগানোর ঘটনায় দায়ের করা মামলায় গত ৩০ নভেম্বর ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে গ্রেফতার করে পুলিশ।
পরে পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে। রিজভীর পক্ষ থেকেও জামিনের আবেদন করা হয়। তবে আদালত রিমান্ড ও জামিন দুটি আবেদনই নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।




