ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জাতীয় পার্টির চেয়ারম্যান (জাফর-মসি) কাজী জাফর আহমদ বলেছেন, রাজধানী ছাড়া সারাদেশের রাজনৈতিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই। যেকোনো সময় ক্ষমতা থেকে ছিটকে পড়তে পারেন রাজনৈতিক নেতারা। রবিবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে প্রেসব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
কাজী জাফর বলেন, ইতোমধ্যে অসাংবিধানিক কিছু হওয়ার গুঞ্জণ শোনা যাচ্ছে। তিনি বলেন, অবিলম্বে নির্বাচনের তফসিল স্থগিতের দাবি জানিয়ে তিনি বলেন, দেশে নির্বাচনের নামে তামাশা চলছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫১ জন নির্বাচিত হওয়া ইতিহাসে নজীরবিহীন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান প্রশাসন ইতিহাসে পাগলের প্রশাসন হিসেবে অভিহিত হবে।




