মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঝালকাঠিতে যাত্রীবাহী বিআরটিসি বাসে আগুন দেয় জামায়াত-শিবির

ঝালকাঠিতে যাত্রীবাহী বিআরটিসি বাসে আগুন দেয় জামায়াত-শিবির

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

ঝালকাঠির ব্র্যাকমোড় এলাকায় একটি যাত্রীবাহী বিআরটিসি বাসে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। এসময় অনেক যাত্রী দগ্ধ হয়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা বরগুনাগামী বিআরটিসির (ঢাকা মোট্রো ব-১১১৮৫২) ওই বাসে আগুন দেয় জামায়াত-শিবির।

স্থানীয় সূত্রে জানায়, বরিশাল থেকে বিআরটিসি বাসটি ছেড়ে এসে বরগুনার দিকে যাচ্ছিল। এসময় শহরের ব্র্যাকমোড়ে এসে পৌঁছালে জামায়াত-শিবির কর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বেশ কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

সর্বশেষ