মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......কৌশল নির্ধারণে খালেদার সঙ্গে ৪ নেতার বৈঠক

কৌশল নির্ধারণে খালেদার সঙ্গে ৪ নেতার বৈঠক

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে আলোচিত বিষয়গুলো অবহিত করাসহ পরবর্তীতে করণীয় নির্ধারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছিলেন বিএনপি পক্ষে নেতৃত্ব দেওয়া দলটির চার নেতা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টাব্যাপী দলীয় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠকটি চলে। বৈঠকে দলীয় প্রধান খালেদা জিয়াসহ ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী অংশ নেন।

বৈঠক সূত্র জানায়, আওয়ামী লীগের চার নেতার সঙ্গে বৈঠক তারা যেসব বিষয়ে আলোচনা করেছেন সেসব প্রসঙ্গ ছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন কৌশল নির্ধারণে দলটির চেয়ারপারসনের সঙ্গে দীর্ঘ সময় মতবিনিময় করেন তারা।

আরও পড়ুন

সর্বশেষ