সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়রূপালী ব্যাংকে নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদা

রূপালী ব্যাংকে নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদা

রূপালী ব্যাংকে নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদাকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

প্রজ্ঞাপনে রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে তিন বছর মেয়াদে নিয়োগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এ জন্য ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে রূপালী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন কাজী ছানাউল হক।

মোঃ নজরুল হুদা সুদীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে বাংলাদেশ ব্যাংকের বিভিন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। জনাব হুদা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন । অর্থনীতি এবং ব্যাংকিং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তার বেশ কিছু প্রকাশনা রয়েছে ।

আরও পড়ুন

সর্বশেষ