বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়ার সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছে তারানকো

খালেদা জিয়ার সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছে তারানকো

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ দূত ও রাজনীতি বিষয়ক সহকারি সেক্রেটারি জেনারেল মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।বৈঠক শেষে খালেদা জিয়া দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে বলে,আন্দোলন ও আলোচনা একই সাথে চলবে। আন্দোলন থেকে পিছপা হওয়ার সুযোগ নেই।দাবি আদায় হলেই আন্দোলন থামবে।

ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন,আমাদের দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।তারানকো আলোচনার বিষয়ে তার অবস্থান জানানোর পরই আমরা আমাদের অবস্থান জানাবো।বৈঠকে শেষে কোন সিদ্ধাতের কথা বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমগীর স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী,ড.খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও,ওসমান ফারুখ, রিয়াজ রহমান, সাংবাদিক মাহফুজ উল্লাহ।

দলীয় সূত্র জানায়, চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আলোচ্য বিষয় নিয়ে দলের নীতিনির্ধারক নেতাদের জরুরি তলব করেন খালেদা জিয়া। বিরোধী নেতার  এই নির্দেশনা পেয়েই সিনিয়র নেতারা খালেদা জিয়ার বাসায় আসেন। এর আগে সোয়া ৬টা থেকে ৭টা পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন তারানকো। বৈঠকে কি আলোচনা হয়েছে এ বিষয়ে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।

বৈঠক শেষে বিএনপির সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি খালেদা জিয়ার বাসভবনের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি শুধু বলেন,এখন কিছু বলা যাবে না।সময়ের পরিপ্রেক্ষিতে সব কিছু জানতে পারবেন।

আরও পড়ুন

সর্বশেষ