মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকর্নেলহাটে ককটেল বিস্ফোরণ, আটক ৭ শিবিরকর্মী

কর্নেলহাটে ককটেল বিস্ফোরণ, আটক ৭ শিবিরকর্মী

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

নগরীর আকবরশাহ থানার কর্নেলহাট এলাকায় ককটেল বিস্ফোরণ করেছে শিবিরকর্মীরা। এসময় ঘটনাস্থলে ধাওয়া দিয়ে ৭ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরো জানান, সোমবার সকাল ৮টার দিকে হরতাল ও অবরোধের সমর্থনে মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। এসময় তারা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। পুলিশ ধাওয়া দিলে সেখানে তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় তাদেরকে যুদ্ধাপরাধীদের মুক্তিসহ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ  জানান,মিছিল নিয়ে রাস্তায় বের হয়ে ব্যাপক ভাংচুর ও ইটকেল ছুঁড়ে অবরোধ-হরতাল সমর্থকরা। পুলিশ তাদের ধাওয়া দিলে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর কর্নেলহাট পোস্ট অফিস গলিসহ আশপাশের এলাকা থেকে সাতজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন

সর্বশেষ