মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মৃত্যু পরোয়ানা জারিতে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

মৃত্যু পরোয়ানা জারিতে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কসাই আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে জারি করা মৃত্যু পরোয়ানা জারি হওয়ায় আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। রোববার সন্ধ্যায় কসাই কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির খবর গণজাগরণ মঞ্চে এসে পৌঁছার পর থেকে মঞ্চে অপেক্ষমান জনতা সমস্বরে দাঁড়িয়ে উল্লাস করে। এ সময় তাদের তালি, আলিঙ্গণ ও জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠে শাহবাগ। চারপাশ থেকে জনতা এসে ভিড় করে শাহবাগ প্রজন্ম চত্বরে। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ছাত্রমৈত্রী সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, ‘গত ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী যুদ্ধাপরাধী কসাই কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় হওয়ার পর থেকেই আমরা আন্দোলন করে আসছি। এই আন্দোলনের ঠিক ১০ মাসের মাথায় এসে গত ৫ ডিসেম্বর শেষ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কাদের মোল্লার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট’। “১০ মাস ১০ দিনের গর্ভযন্ত্রণা সয়ে সন্তান জন্মদানের যে গৌরব আমাদের মাতৃকুল লাভ করেন, ঠিক তেমনি করে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১০ মাস ১০ দিনের আন্দোলন-সংগ্রাম আর শত্রুর আক্রমণের ক্ষত সয়ে আমাদের দেশমাতৃকা শত্রুর মৃত্যুদণ্ড দেখে এবার ১৬ ডিসেম্বরে একটি মুক্ত নিঃশ্বাস নেবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আশা করি আন্দোলন শুরুর ঠিক ১০ মাস ১০ দিনের মাথায় ১৫ ডিসেম্বর রাতেই কসাই কাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে।”

আরও পড়ুন

সর্বশেষ