ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে অবরোধের মধ্যেই রাজধানীতে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এই হরতাল চলবে।
উল্লেখ্য বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে শাহবাগ থানার গাড়ি পোড়ানোর মামলায় বৃহস্পতিবার ২ দিনের রিমান্ড দেয় আদালত। এর আগে বুধবার রাতে খোকাকে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ১৮ নম্বর বাসা থেকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।




