বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়সব দলের অংশগ্রহণ নিশ্চিত করলে নির্বাচনে যাবে জাতীয় পার্টি

সব দলের অংশগ্রহণ নিশ্চিত করলে নির্বাচনে যাবে জাতীয় পার্টি

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নির্বাচনের তারিখ ১০ দিন পেছালে ও সব দলের অংশগ্রহণ নিশ্চিত করলে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে যাবে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান এইচএম এরশাদ সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, ‘আমি আমার সিদ্ধান্তে অটল রয়েছি। আমার মন্ত্রীরা পদত্যাগ করবেন। তবে সরকার যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে আমরা নির্বাচনে যাবো।

শুক্রবার রাতে রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে এইচএম এরশাদ বলেন, ‘সরকারের সঙ্গে আমার মন্ত্রীরা দেকা করেছে। তাদেরকাছে দাবি জানানো হয়েছে- নির্বাচনের তারিখ ১০ দিন পেছাতে হবে। এবং নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাহলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে। অন্যথায় যাবে না।’

এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে আমার টেলিফোনে কোনো কথা হয়নি। এটা ভিত্তিহীন খবর।’ সরকারে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অটল আছে জাতীয় পার্টি উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাতেই আমি অটল রয়েছি। আমার দল সব দল নির্বাচনে না গেলে অংশ নিবে না।’।

আরও পড়ুন

সর্বশেষ