সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যান চলাচল

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যান চলাচল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বেলা বাড়‍ার সঙ্গে সঙ্গে রাজধানীর সড়কগুলোতে একটু একটু করে বাড়তে শুরু করেছে যান চলাচল। মঙ্গলবার ভোর থেকেই রাজধানীর আব্দুল্লাপুর-মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল না করলেও সকাল ৯টা থেকে গাবতলী ও সায়দাবাদ থেকে সিটি সার্ভিসের বাসগুলো চলতে শুরু করেছে।

এদিকে সকাল থেকেই অফিসগামী মানুষদের বিভিন্ন যানবাহনের জন্য রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বনানী, মহাখালী, শ্যামলী, গাবতলীতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। যানবাহন কম থাকায় চড়ম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

তবে সক‍াল ৯টা থেকে এসব রোডে যানবাহনের সংখ্যা বাড়তে থাকলে অফিসগামী মানুষের দুর্ভোগ কিছুটা কমতে শুরু করে। গাবতলী বাস টার্মিনালের মালিক সমিতির নেতা সামিউল্লা  জানান, অবরোধের কারণে গাবতলী থেকে দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে শহরেরর ভেতরে সিটি সার্ভিসের বাসগুলোকে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, লোকাল বাসের পাশাপাশি লেগুনা ও হিউম্যান হলার দিয়ে স্বল্প দূরত্বের লোকজন চলাচল করছে।

এবিষয়ে মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ  জানান, গাবতলী বাস টার্মিনাল, মিরপুর ১২ বাসস্ট্যান্ডসহ বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে সিটি সার্ভিসের বাসগুলো চলাচল করছে। এগুলো চলাচলে পুলিশ পূর্ণ নিরাপত্তা দিচ্ছে। তিনি জানান, গাবতলী বাস টার্মিনাল ছাড়াও বিভিন্ন মোড়ে  পুলিশের আর্ম‍াড পার্সোনেল ক্যারিয়ারের (এপিসি) পাশাপাশি পুলিশি টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ