ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স হান্নান শাহকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ৯টায় জাপান দূতাবাসের সামনে থেকে আইনশৃংখলা বাহিনীর একটি দল তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা আছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম।




