ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সোমবার রাত সাড়ে ৯ টায় মার্কিন যুক্তরষ্ট্রের মাটিতে সই হলো বাংলাদেশ ও আমেরিকার মধ্যে বহুল আলোচিত ট্রেড অ্যান্ড ইনভেস্টম্যান্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা)। চুক্তি সইয়ের পর কাউন্সিলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
চুক্তিটি স্বাক্ষরের ফলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বছরে অন্তত একবার দু’ দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা নিয়ে বৈঠক হওয়ার সুযোগ তৈরি হলো। ওয়াশিংটনে বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ এবং আমেরিকার পক্ষে সে দেশের উপ-বাণিজ্য প্রতিনিধি ওয়েন্ডি কাটলার চুক্তিতে সই করেন।
এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের ব্যাপারে মুক্ত ও টেকসই পরিবেশ নিশ্চিত করা হবে। টিকফা সইয়ের মাধ্যমে বেশ কিছু ইস্যুতে বাংলাদেশের দায়বদ্ধতা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।




