ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
টঙ্গীর স্টেশন রোডে চৈতি কমপ্লেক্স ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে ওই ভবনের মার্কেটের দোকান-মালিক-কর্মচারী ও বেশ কয়েকটি গার্মেন্ট শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় ফাটল দেখা দেয়ার পরই মার্কেটের দোকান ও গার্মেন্ট বন্ধ করে দেয়া হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক দমকল বাহিনী এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন ভবন ফাটলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ভবন থেকে সব শ্রমিককে নিরাপদে বের করে দেয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের লোকজন ফাটল পরীক্ষা করে দেখছে।




