বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাজধানীর গুলিস্তানে বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা

রাজধানীর গুলিস্তানে বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

রাজধানীর গুলিস্তানে স্কাইলাইন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। শুক্রবার বিকাল ৪টা ২০ মিনিটে জিরোপয়েন্টে  এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সদরঘাটগামী স্কাইলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস জিরোপয়েন্ট এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

প্রসঙ্গ,সোহরাওয়ার্দী উদ্যানে অসাংবিধানিকভাবে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ১৮ দলের বিক্ষোভ সমাবেশ চলছে।

আরও পড়ুন

সর্বশেষ