বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউপবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশেষ প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে মক্কায় পৌঁছানোর পর স্থানীয় সময় দুপুরে তাওয়াফ শুরু করেন প্রধানমন্ত্রী। ওমরাহ শেষে তিনি জুমার নামাজ আদায় করেন। এসময় বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। ওমরাহ পালন শেষে প্রধানমন্ত্রী দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন।

বৃহস্পতিবার রাত ১২টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। জেদ্দা হয়ে স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টার দিকে মক্কা পৌঁছান তিনি।ওমরাহ করার পর মদিনার পথে রওয়না হন প্রধানমন্ত্রী। সেখানে তিনি হযরত মুহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করবেন। শনিবার প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে জানা গেছে।
আরও পড়ুন

সর্বশেষ