বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআনোয়ারায় দ্বাদশ সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ করলেন ডিসি

আনোয়ারায় দ্বাদশ সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ করলেন ডিসি

চট্টগ্রামের আনোয়ারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

রবিবার (৭ জানুয়ারি) ভোর ৫টায় আনোয়ারা উপজেলা পরিষদে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট পেপার তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোছাম্মাৎ ফারহানা রহমান, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব রুবিনা ফেরদৌসী ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ আব্দুল্লাহ আল মুমিন, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ।

আরও পড়ুন

সর্বশেষ