মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়মহাজোট সরকারের কোন ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন : প্রধানমন্ত্রী

মহাজোট সরকারের কোন ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন : প্রধানমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহাজোট সরকারের আমলে কোন ভুলত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি বলেন, আজ জাতীয় সংসদের শেষ অধিবেশন। নিবার্চনের আর কোন অধিবেশন বসবে না।দেশের জনগণকে একটি অবাধ সুষ্ঠু ও নিরেপক্ষ সুন্দর নির্বাচন উপহার দেয়াই এখন আমার লক্ষ্য। বুধবার সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ যাকে ভোট দেবে, তারাই এই সংসদে এসে বসবে। আমার কাজ হলো সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। দেশের জনগণকে একটি নিরেপক্ষ নির্বাচন উপহার দেয়া। তবে মহাজোট সরকারের আমলে কোন ভুত্রুটি হলে জনগণকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান শেখ হাসিনা।
আরও পড়ুন

সর্বশেষ