মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে বুধবারের পরিবহণ ধর্মঘট স্থগিত

চট্টগ্রামে বুধবারের পরিবহণ ধর্মঘট স্থগিত

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে বুধবারের পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়। বৈঠক শেষে আন্ত:জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, জেলা প্রশাসক আমাদের দাবি আদায়ের আশ্বাস দিয়েছেন। তাই আমরা বুধবারের পরিবহন ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।

গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, শ্রমিক নির্যাতনের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা। সোমবার দুপুরে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের এক বৈঠকের পর ঘোষণা দেয়া হয়। কফিল উদ্দিন বলেন, কেন্দ্র থেকে বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়েছে। ওইদিনের বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত।

প্রসঙ্গত: সম্প্রতি ১৮ দলীয় জোটের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও সীতাকুণ্ড অংশে দফায় দফায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ সোমবার সকালে সীতাকুণ্ড থানার পাশে মহাসড়কে বেশ কয়েকটি পণ্যবাহী গাড়িতে আগুন দেয় দুতবৃত্তরা। এর আগেরদিন রোববার সীতাকুণ্ডে ব্যাপক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ