সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিল পদ্মা ব্যাংক

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিল পদ্মা ব্যাংক

আসন্ন শীত মৌসুমে শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে কম্বল প্রদান করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। শুক্রবার (১০ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কম্বলের নমুনা হস্তান্তর করেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।

এই সময় উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

আরও পড়ুন

সর্বশেষ