সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক ২৪শে নভেম্বর

মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক ২৪শে নভেম্বর

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আগামী ২৪শে নভেম্বর বিকাল ৩টায় গণভবনে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদেও সঙ্গে দলীয় প্রধান ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণালকান্তি দাস জানান, শনিবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদীয় বোর্ডের সদস্য সচিব ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লি¬ষ্ট সবাইকে ২৪শে নভেম্বরের সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ