মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে ইছামতি নদীর ডহরি তালতলা খালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ৮ জন।
বিষয়টি নিশ্চিত করে লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কয়েস আহম্মেদ বলেন, এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪টি মরদেহ ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১টি মরদেহ নদীর পাড়ে রয়েছে।
মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব বলেন, নিহত ও নিখোঁজের সঠিক সংখ্যা এখনই বলতে পারছি না। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। সেখান গিয়ে জানাতে পারব।




