রাজশাহীর মোহনপুরে ভটভটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী-নওগাঁ সড়কের মোহনপুর উপজেলার সাকোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল।
ওসি হরিদাস মণ্ডল জানান, বাগমারা থেকে গরু নিয়ে একটি ভটভটি রাজশাহী নগরের সিটি হাটে যাচ্ছিল। এ সময় মোহনুপরের সাকোয়া এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একজন সাইকেল আরোহীকে চাপা দিয়ে ভটভটি উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে সাইকেল আরোহী নিহত হন। পরে আহত ছয়জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদের মধ্যে একজন অটোরিকশা ও অপরজন ভটভটির যাত্রী ছিলেন। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।




