মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়তত্ত্বাবধায়ক ব্যবস্থা অবৈধ: টেরি এল এসলি

তত্ত্বাবধায়ক ব্যবস্থা অবৈধ: টেরি এল এসলি

সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ও ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন পর্যবেক্ষক টেরি এল এসলি। আর আরেক রাজনীতি বিশ্লেষক নিক পাওয়েল জানিয়েছেন, বাংলাদেশে সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
শনিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীতে ইলেকশন মনিটরিং ফোরাম আয়োজিত সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র কয়েক মাস। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে মুখোমুখি অবস্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপিসহ সমমনা বাকি রাজনৈতিক দলগুলো। সাম্প্রতিক বিরোধী দলগুলোর কর্মসূচিতে দফায় দফায় ঘটছে সহিংসতার পুনরাবৃত্তি। এমন পরিস্থিতিতে শনিবার রাজধানীতে ইলেকশন মনিটরিং ফোরামের সঙ্গে সংলাপে অংশ নেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ৬টি দেশের নির্বাচন পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

সংলাপে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন পর্যবেক্ষক টেরি এল এসলি বলেন, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতায় বাংলাদেশে নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ইসিকে সহযোগিতা এবং নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ