ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজধানীর যাত্রাবাড়ীতে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলের সময় একটি পিকআপে আগুন দেয়াসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে ইসলামী ছাত্রশিবির কর্মীরা। মঙ্গলবার সকালে বিবির বাগিচা এলাকায় এ ঘটনা ঘটায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, শিবির কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে রাস্তা অবরোধ করে। এসময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। মিছিল শেষে তারা সেখানে ৭টি গাড়ি ভাঙচুর করে এবং একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়।




