শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়এফডিআই আকর্ষণে একসাথে কাজ করবে বিডা ও বিজপ্রো

এফডিআই আকর্ষণে একসাথে কাজ করবে বিডা ও বিজপ্রো

আজ ( জুলাই ১১, ২০২৩) বিডা’র কনফারেন্স কক্ষে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী  সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন এর সভাপতিত্বে, বিজপ্রো লিমিটেড এর সাথে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র এফডিআই আকর্ষণের (ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট) সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষররিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  বিডা’র সম্মানিত নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এ কথা বলেন। সমঝোতা স্মারকে বিডার পক্ষ থেকে স্বাক্ষর করেন বিডা’র নির্বাহী  সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন এবং বিজপ্রো লিমিটেড  এর  পক্ষ থেকে স্বাক্ষর করেন মোঃ আবু সালেহ ম্যানেজিং ডিরেক্টর বিজপ্রো লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে, লোকমান হোসেন মিয়া বলেন, কোভিড প্যান্ডামিক পরে দুনিয়াতে এখন চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ যার ফলে বিশ্বের অধিকাংশে দেশে বিনিয়োগ কমেছে,  শুরু হয়েছে অর্থণৈতিক মন্দার পরিবেশ, কিন্তু এই অর্থণৈতিক দুর্যোগের মধ্যেও গত বছর অর্থাৎ ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশে এসেছে রেকর্ড সংখ্যক বৈদেশিক বিনিয়োগ। যার পরিমাণ প্রায় ৩.৪৮ বিলিয়ন মার্কিন ডলার। এর কারণ হচ্ছে বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন, গত ১৫ বছর আগের পরিবেশের সাথে তুলনা করলে আমাদের উন্নয়ন বিস্ময়কর। অবকাঠামো খাতে আমাদের উন্নয়ন, বিভিন্ন বাণিজ্য ও বিনিয়োগ পলিসি আধুনিকায়সহ, বিনিয়োগকারীদের সর্বোচ্চ আধুনিক স্মার্ট সেবা এর মুল কারণ। এজন্য বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের কাছে নিরাপদ বিনিয়োগের অন্যতম ঠিকানা। এসময়ে তিনি আরো বলেন অতিদ্রুত সময়ের মধ্য আমাদের পায়রা বন্দর আমদানি রপ্তানির জন্য উন্মুক্ত হবে যার ফলে দেশের বাণিজ্য অনেকাংশে বৃদ্ধি পাবে। তাই আমাদের ২/৪টা সেক্টরের উপরে নির্ভরশীল হলে চলবে না, আমাদের রপ্তানি বাস্কেট বাড়াতে হবে। আর এ জন্য প্রয়োজন বিদেশী বিনিয়োগ, আজ এ সমঝোতা চুক্তির মাধ্যমে এফডিআই আকর্ষণে একসাথে কাজ করবে বিডা ও বিজপ্রো ।

 অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্ত্যবে , বিজপ্রো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবু সালেহ বলেন, এক সময়ে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ খুবই কম আসত, কিন্ত এক যুগ ধরে  বর্তমান সরকারের উদার বিনিয়োগ নীতি , অবকাঠামো উন্নয়ন ,  যুগোপযোগী বিনিয়োগ পলিসি   ও স্মার্ট সেবার ফলে বাংলাদেশে বিনিয়োগের অনেক ক্ষেত্র তৈরি হয়েছে। আর দিন দিন বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, এই বৈশ্বিক মন্দার ভিতরেও গত অর্থবছরে ২০% উপরে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। যা সামনের বছরগুলোতে আরো বেশি বৃদ্ধি পাবে, তাই বাংলাদেশের উন্নয়নে এফডিআই আকর্ষণের জন্য বিজপ্রো সহযোগী হিসবে কাজ করতে চায়।

এসময়ে জিয়াউর রহমান, ম্যানেজিং ডিরেক্টর, বে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং চেয়ারম্যান বিজপ্রো গ্রুপ বলেন, আজ এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বিডা ও বিজপ্রো লিমিটেডের মধ্য একটি কৌশলগত অংশীদারিত্বের সৃষ্টি হয়েছে, এর ফলে বিনিয়োগ আকর্ষণ, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও বিশ্বব্যাপী ব্র্যান্ড  বাংলাদেশের প্রচার ও প্রসারে , বিশ্বব্যাপী বিভিন্ন সভা, সেমিনার, রোড শো আয়োজনসহ সহযোগীতার ভিত্তিতে এক সাথে কাজ করবে বিডা ও বিজপ্রো।

অনুষ্ঠানে স্বাগত ও সভাপতির বক্তব্যে বিডা’র নির্বাহী সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন বলেন , বিজপ্রো মুলতঃ দেশভিত্তিক বিনিয়োগ সম্ভাবনা গভেষণার বিষয়ে ট্যাকনিক্যাল সাপোর্ট প্রভাইডার হিসাবে কাজ করে। আজ এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে  এফডিআই আকর্ষণের জন্য বিডা ও বিজপ্রো সম্মলিত ভাবে দেশে বেসরকারি খাতের বিনিয়োগ প্রতিবন্ধকতাদূর, বিদেশী বিনিয়োগকারীদের সঠিক গাইডলাইন প্রদান, বিভিন্ন সেক্টরে বিনিয়োগের সম্ভাবনা উন্মোচন ও এক অপরের কারিগরি সহায়ক হিসাবে কাজ করবে। অনুষ্ঠানে বিজপ্রো লিমিটেড ও বিডার শীর্ষ কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সংবাদ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ