শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবেতাগী রহমানিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের লোগো উন্মোচন ও আজীবন সদস্য...

বেতাগী রহমানিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের লোগো উন্মোচন ও আজীবন সদস্য নিবন্ধন শুরু

চট্টগ্রামের রাঙ্গুনীয়া বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ঈদ পুণর্মিলনী, আজীবন সদস্য নিবন্ধন ও লোগো উন্মোচন অনুষ্ঠান ৩০ জুন ২০২৩  শুক্রবার বিকাল ৩টায় মাদরাসা মিলনায়তনে সংগঠনের আহবায়ক মোহাম্মদ ওবায়দুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ আব্দুস শাকুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের লোগো উন্মোচন করেন ও  নিজ হাতে আজীবন সদস্য ফরম পূরণ এবং ফি ১০০০ টাকা নগদ প্রদানের  মাধ্যমে আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি দরবার এ বেতাগী আস্তানা শরীফের সম্মানিত সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী)।WhatsApp Image 2023-06-30 at

বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান রাশেদ, মাওলানা মুহাম্মদ জামাল হোসাইন, রেজাউল করিম, অধ্যাপক মোহাম্মদ ইশতিয়াক রেজা, সদস্য মাওলানা নুরুল আলম জমির , মুহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ। আজীবন সদস্য সংগ্রহ নিবন্ধন কার্যক্রম আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত  চলমান থাকবে । মাদ্রাসার সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের এক হাজার টাকা , ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে আজীবন সদস্য ফরম পূরণ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয় । মাদরাসার শিক্ষক মাওলানা মোহম্মদ আরিফুর রহমান রাশেদ, বেতাগী বাজারের আজমীর ফ্যাশনের শাহেদুল ইসলাম সেলিম ও মাদরাসার নৈশ প্রহরী মুহাম্মদ আলী জিন্নাহর সাথে যোগাযোগ করে আজীবন সদস্যপদ পূরণ করতে পারবেন। আগামী ২০ শে মোহররম মাদরাসার পৃষ্ঠপোষক গৌছে জামান আল্লামা শাহ মোহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (র:) ওরশে মাজারে পুষ্পার্পন ও বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরবর্তী সাধারণ সভা অনুষ্ঠিত হবে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় ।

আরও পড়ুন

সর্বশেষ