সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......চট্টগ্রামে ভারতীয় সহকারি হাইকমিশনের অফিস লক্ষ করে ককটেল

চট্টগ্রামে ভারতীয় সহকারি হাইকমিশনের অফিস লক্ষ করে ককটেল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

চট্টগ্রামের খুলশী এলাকায় ভারতীয় সহকারি হাইকমিশনের অফিস লক্ষ করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে। নগর পুলিশের উপকমিশনার (উত্তর) হারুন অর রশিদ হাজারী বিষয়টি নিশ্চিত করে বলেন, সহকারি হাইকমিশনের কার্যালয়ের দেয়ালে ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে খুলশী থানা পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ