ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আগামীকাল সোমবার খাগড়াছড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী জেলার রামগড় ৫০ শয্যাবিশিষ্ট হাসাপাতাল, এপিবিএন বিশেষায়িত পুলিশ ট্রেনিং সেন্টার, খাদ্যগুদাম, ভাইবোনছড়া ব্রিজ, আবহাওয়া অফিস, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, খাগড়াছড়ি বিনাকেন্দ্র, আলোক নবগ্রহ ধাতুচৈত্য বৌদ্ধবিহার, খাগড়াছড়ি সরকারি কলেজ একাডেমিক ভবন, মহালছড়ি স্কুল, পার্বত্য জেলা পরিষদ কমিউনিটি সেন্টার কাম প্রশিক্ষণ কেন্দ্র, খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুল ভবন, সদর উপজেলা মারমা উন্নয়ন সংসদের ছাত্রাবাস উন্নয়নসহ কয়েকটি বাস্তবায়নকৃত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং গ্রিড সাব-স্টেশন, দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন, সিজেএম কোর্ট, তাইন্দং আশ্রয়ণ প্রকল্প, শান্তিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ১৩টি প্রকল্প উদ্বোধন এবং ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও গুইমারা থানাকে প্রশাসনিক উপজেলা পরিষদ ঘোষণা করবেন- এমন কথাও দলীয় নেতাকর্মীদের মুখে শোনা যাচ্ছে। সব আয়োজন জেলার কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে চূড়ান্ত করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী খাগড়াছড়ির জেলা শহর স্টেডিয়াম এলাকায় পাহাড়ে শান্তি-সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখবেন।




