সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়পরীক্ষা এবং জনদুর্ভোগের কথা বিবেচনায় ধর্মঘট দুপুর ১২টায় শেষ

পরীক্ষা এবং জনদুর্ভোগের কথা বিবেচনায় ধর্মঘট দুপুর ১২টায় শেষ

ষ্টাফ রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

মালিক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল মোল্লাকে হত্যার প্রতিবাদে ডাকা বাস ধর্মঘট শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত চলবে বলে বাস মালিকরা জানিয়েছেন। এর আগে সায়েদাবাদ পরিবহন মালিক সমিতির এই নেতাকে হত্যার প্রতিবাদে ডাকা বাস ধর্মঘট দুপুর ২টা পর্যন্ত চলার কথা ছিল। ধর্মঘটের কারণে সকাল থেকে কোনো বাস চলছে না রাজধানীতে, চলছে না দূরপাল্লার কোনো বাস। ফলে ছুটির দিনে যারা ঘর থেকে বেরিয়েছেন, বিড়ম্বনায় পড়তে হয়েছে তাদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিলে ছুরিকাঘাতে নিহত খায়রুল ক্ষমতাসীন আওয়ামী লীগের ডেমরা থানা শাখার সাংগঠনিক সম্পাদকও ছিলেন। ঢাকা পরিবহন সমিতি সায়েদাবাদ টার্মিনালে শুক্রবার দিনব্যাপী এবং মহাখালী ও গাবতলীতে দুপুর ২টা পর্যন্ত ধর্মঘট ডেকেছিল। তবে ধর্মঘটের সময় কমিয়ে দুপুর ১২টায় তা শেষ করা হচ্ছে বলে সকালে জানিয়েছেন ঢাকা পরিবহন সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ। তিনি বলেন, “বিভিন্ন পরীক্ষা এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে ধর্মঘট দুপুর ১২টায় শেষ করার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ