শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদরাজনীতিমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন

প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৮২ বছর।  রোববার (২৪ এপ্রিল) দিবাগত রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐক্য ন্যাপের (ন্যাশনাল আওয়ামী পার্টি) সভাপতি।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ সকালে গণমাধ্যমকে জানান, নিউমোনিয়াজনিত কারণে পঙ্কজকে গত ১৭ এপ্রিল পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ১৯৩৯ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন পঙ্কজ ভট্টাচার্য।

১৯৬২ সালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন সহসভাপতি ও পরে কার্যকরী সভাপতি নির্বাচিত হন।১৯৭১ সালে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পঙ্কজ ভট্টাচার্য মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টি গেরিলা বাহিনীর সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের পর ন্যাপের সাধারণ সম্পাদক হন পঙ্কজ।

কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা এবং দলটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন তিনি। এরপর ২০১৩ সালে ঐক্য ন্যাপ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ