বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর সহযোগিতায় গত ৯ এপ্রিল চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের মাঠ প্রাঙ্গনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোঃ ইসমাইল খাঁন।
সম্মানিত অতিথি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, চমেক ইউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং ও মেডিকেল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার উল হক, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী,চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়–য়া, চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম। চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আবদুল জব্বার, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য শাহাদাত হোসেন রুমেল, মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল, ডাঃ আইরিন সুলতানা, রাশেদ খান মেনন, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য কাজী তৌফিকুল আযম, মোশাররফুল হক চৌধুরী পাভেল, জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক কে এম রহমান, ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান, হাসপাতালের সিএমও রোজী দত্ত বিশ্বাস, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌল্লা সুজন, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু সহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা।
আমন্ত্রিত অতিথিবৃন্দসহ উপস্থিত হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক, নার্সিং কলেজ ও মিডওয়াফারী ইনস্টিটিউট এর ছাত্রীসহ সকলের অংশগ্রহণে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোঃ ইসমাইল খাঁন বলেন, মানবিকতার উৎকৃষ্ট দৃষ্টান্তের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে ভূমিকা রাখবে রেড ক্রিসেন্ট কর্মীরা। ধৈর্য, সংযম, আত্মনিয়োগ, আনুগত্য এবং আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে পারস্পরিক শ্রদ্ধায় সৌহার্দ্য, শান্তি, সমৃদ্ধি এবং সহিষ্ণুতা বৃদ্ধি পাবে। ফলে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের প্রসার হবে”। মানবিক মূল্যবোধের মাধ্যমে সকলেই মিলে সমৃদ্ধিশালী, উন্নত বাংলাদেশ বির্নিমাণে কাজ করে যেতে হবে।
জেলা রেড ক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগত সকল আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানিয়ে জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বলেন, “মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রত্যাশায় আমরা মুসলমানরা এক মাস ধরে রোজা পালন করি, যার মূল দর্শন হলো আত্মসমর্পণ। সিয়াম সাধনার মাসে সকলের আতœশুদ্ধ হওয়ার মাধ্যমে সমাজের উন্নয়নে সততার সহিত ভূমিকা রাখতে সক্ষম হবে।
ইফতার শেষে সম্মানিত অতিথিবৃন্দ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেবা কার্যক্রম সমূহ পরিদর্শন করে। সভায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।




