ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার সমাবেশ করবে বিএপি। সমাবেশে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বক্তব্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রচার করা হবে। সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
একই দিনে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা সাতটা ইউরোপিয় ইউনিয়নভুক্ত দশটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া। পরবর্তী কর্মসূচি ঠিক করতে কাল রাত সাড়ে আটটায় দলটির সর্বোচ্চ নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।




