বগুড়ার নন্দীগ্রামে পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও ভ্যান দুমড়ে-মুচড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের উপজেলার কুন্দারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশাচালক হেফজুল ইসলাম (৪৫) নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে, আব্দুল আলিম (৩) ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে ও মিনহাজুল ইসলাম (২২) নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। তিনি রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।




