বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপঢাকায় অবতরণের সময় চাকায় ফাটল বিমানের

ঢাকায় অবতরণের সময় চাকায় ফাটল বিমানের

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কলকাতা রুটের একটি ফ্লাইট ঢাকায় অবতরণের সময় ফেছনের একটি চাকা ফেটে গেছে। সোমবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি বলেন, কলকাতা থেকে স্থানীয় সময় ৯ টা ১৯ মিনিটে উড্ডয়ন করে ঢাকায় ফিরছিল বিজি ৩৯২ ফ্লাইটটি। সকাল ১০ টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পেছনের চাকাগুলোর একটির টায়ার ফেটে যায়।

মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, টায়ার ফেটে গেলেও পাইলটের দক্ষতা ও পেছনের অন্যান্য চাকা ঠিক থাকায় তেমন কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বিমানটিতে ৭২ যাত্রী ছিলেন বলে জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সর্বশেষ