যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আবদুস সোবহান গোলাপের ৪০ লাখ ডলার ব্যয়ে ৯টি বাড়ি কেনার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) ব্যারিস্টার সায়েদুল হক সুমন এ রিটটি দায়ের করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি চলতি সপ্তাহে শুনানি হতে পারে বলেও জানান ব্যারিস্টার সুমন। প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান ও স্বরাষ্ট্র সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। রিটে সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে বাড়ি কেনার বিষয়ে প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।




