মেঘনা ব্যাংক লি.-এর পরিচালনা পর্ষদের সভায় বিশিষ্ট নারী উদ্যোক্তা, শিল্পপতি ইমরানা জামান চৌধুরী মেঘনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ প্রয়াত জননেতা বীর চট্টলার বীর সন্তান আলহাজ্ব আখতারুজ্জান চৌধুরী বাবুর ২য় পুত্র তরুন প্রজন্মের আইডল শিল্পপতি আলহাজ্ব আনিসুজ্জামান চৌধুরী রনির স্ত্রী।
তিনি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, লাইটহাউস নেভিগেশন লিমিটেড, ম্যান্টিকোর টেকনোলজি লিমিটেড এবং এয়ারমেট গুডি ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক। চট্টগ্রামের একটি স্বনামধন্য মুসলিম পরিবারে জন্ম ও বেড়ে ওঠা, মিসেস জামান ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ফিন্যান্সে স্নাতক সম্পন্ন করেন। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে বিভিন্ন জনহিতকর ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত।




