সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপব্যাংকের চেয়ারম্যান-এমডিদের গাড়ি ৮ বছরের আগে পরিবর্তন নয়

ব্যাংকের চেয়ারম্যান-এমডিদের গাড়ি ৮ বছরের আগে পরিবর্তন নয়

ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার সার্বক্ষণিক ব্যবহারের যেকোনো গাড়ি আট বছরের আগে পরিবর্তন করা যাবে না। বুধবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সম্পর্কিত সার্কুলার জারি করে।

ব্যাংকের পরিচালনা পরিষদের খরচ কমাতে বিলাসবহুল, আড়ম্বরপূর্ণ সাজসজ্জা এবং অন্যান্য ক্ষেত্রে উচ্চ ব্যয় পরিহার করার জন্য এ নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের খরচ কমাতে আগে জারি করা কেন্দ্রীয় ব্যাংকের অন্য নির্দেশনা বহাল থাকবে।

গাড়ি ব্যবহারের ক্ষেত্রে আগে পাঁচ বছর হলেই চেয়ারম্যান-এমডিরা গাড়ি বদল করতে পারতেন। সার্বক্ষণিক ব্যবহারের জন্য অন্যান্য গাড়িও বদল করতে পারতেন। ব্যয় কমানোর লক্ষ্যে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংগতিপূর্ণ করতে ব্যাংকের কর্মকর্তাদের গাড়ি ব্যবহারের সময়ও তিন বছর বাড়িয়ে আট বছর করা হলো। সরকারি কর্মকর্তারা আট বছরের নিচে গাড়ি বদল করতে পারবেন না।

চলতি অর্থবছর গাড়ি ক্রয় (নতুন/প্রতিস্থাপন) বন্ধের সম্পর্কিত অন্য নির্দেশনা বহাল থাকবে। বিআরপিডির ভিন্ন সার্কুলারে বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে জানানো হয়।

আরও পড়ুন

সর্বশেষ