আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের উন্নয়ন কাজের তদারকির দায়িত্ব পেয়েছেন সদ্য অবসরে যাওয়া সচিব মো. শহীদ উল্লা খন্দকার। মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিনের স্বাক্ষরিত এক পত্রে এ মনোনয়নের কথা জানানো হয়েছে।
শহীদ উল্লা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের আটাশী বাড়ী গ্রামের মৃত মোবারেক আলী খন্দকারের ছেলে।




