রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ইতালিতে প্রবাসীদের নিয়ে ইসলামী ব্যাংকের মতবিনিময়

ইতালিতে প্রবাসীদের নিয়ে ইসলামী ব্যাংকের মতবিনিময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১৮ অক্টোবর ২০২২ ইতালির রোমের এক হোটেলে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ হাবিবুর রহমান। এ সময় ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল-এর জেনারেল ম্যানেজার ইকবাল হাসান জনি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি এসআরএল-এর ম্যানেজার মোঃ হামিদ আলম, প্লাসিড এক্সপ্রেস এসআরএল-এর সিইও নিকো টমি, জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল-এর ম্যানেজিং ডাইরেক্টর কাজী মোঃ মিজানুর রহমানসহ ব্যবসায়িক নেতৃৃবৃন্দ ও রোমে বসবাসরত বাংলদেশী কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ